সারা দেশ
নবীনগরকে মাদকমুক্ত রাখতে ভিন্নধর্মী উদ্যোগ মেয়র প্রার্থী মাসুদ রানার
NewsView5

নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আসন্ন পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক প্রচার-প্রচারনার পাশাপাশি স্থানীয় যুবক সমাজকে ভয়ানক মাদককের থাবা থেকে রক্ষা করতে ভিন্নধর্মী উদ্যোগ গ্রহণ করেছেন মেয়র প্রার্থী মাসুদ রানা।
সম্প্রতি বিশ্বকাপ ফুটবল খেলাকে কেন্দ্র করে নবীনগর পৌর সদরে মাঝিকাড়া গ্রামের মেয়র পদ প্রার্থী মাসুদ রানা পৌর এলাকার ৯ টি ওয়ার্ডে ১৩ টি প্রজেক্টর দিয়েছেন। যাতে করে যুব সমাজের মাঝে সম্প্রতি, সৌহার্দ্য, বন্ধুত্ব ও সামাজিক ভারসাম্য বজায় থাকে। সকলে মিলে এক সাথে যাতে ফুটবল খেলা উপভোগ করতে পারেন।
বুধবার (২৪ জুন) দুপুরে স্থানীয় যুব সমাজকে ভ্রমনপিপাসু করে গড়ে তুলতে সার্বিক ব্যবস্থাপনা ও সহায়তা মেয়র পদ প্রার্থী মাসুদ রানা যুব সমাজের জন্য নৌকা ভ্রমণের ব্যবস্থা করে দেন।
মেয়র পদপ্রার্থী মাসুদ রানা জানান, শুধু কথায় নয় কাজে এগিয়ে যেতে হবে। আমাদের যুব সমাজ যেভাবে দিন দিন ধ্বংসের পথে যাচ্ছে তাদেরকে উদ্ধার করতে হবে। তাদেরকে পড়াশোনায় মনোযোগী হতে উৎসাহী করতে হবে। তারা যাতে কোনো খারাপ দিকে যেতে না পারে সেজন্য তাদের ভ্রমণপিপাসু, খেলাধুলায় আকৃষ্ট করতে হবে। আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি। আমার দেখাদেখি যদি অন্যেরাও এগিয়ে আসে তাহলে আমাদের সমাজে পরিবর্তন আসবে।

লোড হচ্ছে...