রাজনীতিবন্দর
বন্দরে আওয়ামী লীগ নেতা অহিদ গ্রেপ্তার
NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জের বন্দরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় আওয়ামী লীগ নেতা অহিদুজ্জামানকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে, বৃহস্পতিবার সন্ধ্যায় বন্দর থানার ফুলহর এলাকার একটি ইটভাটা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত অহিদুজ্জামান বন্দর থানার ফুলহর এলাকার মৃত হানিফ মিয়ার ছেলে। তিনি নারায়ণগঞ্জ মহানগরের আওতাধীন বন্দর ২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।
পুলিশ শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে তাকে ৫ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করেছে।
বন্দর থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) গোলাম মোস্তফা আশরাফ উদ্দিন জানান, গ্রেপ্তারকৃত অহিদুজ্জামানের বিরুদ্ধে বন্দর থানায় একাধিক মামলা রয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা ৩(৯)২৪ নম্বর মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ড চাওয়া হয়েছে। রিমান্ড মঞ্জুর হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।
মামলার বিবরণী থেকে জানা যায়, গত বছরের ১৮ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ৫০-৬০ জন আন্দোলনকারী বন্দর বাসস্ট্যান্ড থেকে শহীদ মিনারে যাওয়ার পথে শাহী মসজিদ এলাকায় হামলার শিকার হন। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের ওই সশস্ত্র হামলায় অহিদুজ্জামান সক্রিয়ভাবে জড়িত ছিলেন।
এই ঘটনায় বন্দর উপজেলার বিবিজোড়া মিনারবাড়ি এলাকার মাওলানা হাছান মাহমুদ বাদী হয়ে ছাত্রলীগ নেতা খান মাসুদ ও ডালিমসহ ৫৭ জনের নাম উল্লেখ করে বন্দর থানায় মামলাটি দায়ের করেছিলেন। ওই মামলায় অজ্ঞাতনামা আরও ১০০-১২০ জনকে আসামি করা হয়। গ্রেপ্তারকৃত অহিদুজ্জামানকে ওই মামলায় অভিযুক্ত হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।

লোড হচ্ছে...