রাজনীতি
নারায়ণগঞ্জ রুটে বাসের বর্ধিত ভাড়া প্রত্যাহারের দাবি সিপিবির
NHP NewsView

নিউজভিউ
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসের ভাড়া একতরফাভাবে ৫ টাকা বৃদ্ধির তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নারায়ণগঞ্জ জেলা কমিটি। মঙ্গলবার (৫ মে) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে জেলা সিপিবির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শিবনাথ চক্রবর্তী ও সাধারণ সম্পাদক এম এ শাহীন এই বর্ধিত ভাড়া অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।
বিবৃতিতে নেতারা অভিযোগ করেন, কোনো ধরনের আলোচনা ছাড়াই জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির অজুহাতে বাস মালিকরা ভাড়া ৫০ টাকা থেকে বাড়িয়ে ৫৫ টাকা করেছেন। তারা উল্লেখ করেন যে, অতীতে ভাড়া বৃদ্ধির বিষয়ে জেলা প্রশাসক ও বিআরটিএ-র সাথে আলোচনার সংস্কৃতি থাকলেও এবার বাস মালিকরা সম্পূর্ণ অযৌক্তিকভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন। নেতৃবৃন্দ স্পষ্টভাবে জানিয়ে দেন, জনস্বার্থবিরোধী এই বর্ধিত ভাড়া নারায়ণগঞ্জবাসী দেবে না।
সিপিবি নেতারা আরও বলেন, সরকার কিলোমিটার প্রতি ভাড়া ১১ পয়সা বাড়ালেও ঢাকা-নারায়ণগঞ্জ রুটের দূরত্ব অনুযায়ী বড়জোর ২ টাকা বাড়ার কথা ছিল। কিন্তু ‘উৎসব’ ও ‘বন্ধন’ পরিবহনসহ অন্যান্য বাস মালিকরা ৫ টাকা বাড়িয়ে জনগণের পকেট কাটছেন। আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলে ভাড়া না কমলেও সামান্য অজুহাতে ভাড়া দ্বিগুণ বাড়ানো কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলে তারা হুঁশিয়ারি দেন।

লোড হচ্ছে...