রাজনীতি
আশার আলো ছড়িয়ে শেষ হলো মাসুদুজ্জামানের ‘জনতার প্রত্যাশার ক্যানভাস’
NewsView

নিউজ ভিউ
নারায়ণগঞ্জবাসীর উন্নয়ন চাহিদা ও প্রত্যাশা নিয়ে ৪ দিনব্যাপী “মাসুদুজ্জামানের প্রত্যাশার ক্যানভাস” আশার আলো ছড়িয়ে শেষ হলো। বুধবার (১০ ডিসেম্বর) সকালে চাষাড়া শহীদ মিনারে নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ এ সমাপনীতে উপস্থিত ছিলেন।
চার দিনের এই কার্যক্রম চলে নারায়ণগঞ্জ সদর ও বন্দরের শিক্ষাপ্রতিষ্ঠান, গুরুত্বপূর্ণ স্থানে। ব্যতিক্রমী এই উদ্যোগে অংশ নেন এলকার সবাই। শিক্ষার্থী, ব্যবসায়ী, শ্রমজীবীসহ প্রায় ২ হাজার মানুষ এতে যুক্ত হন। তরা মাদক, যানজট, ছিনতাই, সন্ত্রাস, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থান বিষয়ে লিখিত মতামত তুলে ধরেন।
এ সময় মাস জনবান্ধব মাসুদুজ্জামান বলেন, এই কার্যক্রমের মাধ্যমে পাওয়া সব মতামত নথিভুক্ত করা হয়েছে। আমরা এগুলো মানুষের কল্যাণ বিবেচনা করে বাস্তবায়নের পদক্ষেপ নিতে চেষ্টা করবো।
তিনি মনে করেন, অবকাঠামো ও উন্নয়ন প্রকল্পে অনেক সময় নাগরিকের প্রকৃত চাহিদা প্রতিফলিত হয় না। এতে দীর্ঘমেয়াদি ক্ষতি হয়। এই উদ্যোগের মাধ্যমে জনগণের বাস্তব অভিজ্ঞতা ও প্রত্যাশা জানা গেছে। এটি ভবিষ্যতের পরিকল্পনা, গবেষণা ও টেকসই নীতি-প্রস্তাবনার ভিত্তি হিসেবে কাজ করবে।

লোড হচ্ছে...