নারায়ণগঞ্জবন্দর
সংগঠনকে শক্তিশালী করতে তৃণমূলের ভূমিকা অনস্বীকার্য: মাসুদুজ্জামান
NewsView

নিউজ ভিউ
বিএনপির চেয়ার্পারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় আলোচনা সভা এবং দোয়া মাহফিলের আয়োজন করেছে নারায়ণগঞ্জের বন্দর উপজেলা বিএনপি। সোমবার (৮ ডিসেম্বর) অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাসুদুজ্জামান।
অনুষ্ঠানের শুরুতেই স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই সময় তারা এলাকার সমস্যা, সাংগঠনিক চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে মতবিনিময় করেন।
প্রধান অতিথি মাসুদুজ্জামান বলেন, "সংগঠনকে আরও শক্তিশালী করতে তৃণমূলের ভূমিকা অনস্বীকার্য। আপনাদের মতামত, আপনাদের উদ্বেগ এবং আপনাদের পরামর্শই আগামী দিনের দিকনির্দেশনা দেবে।" তিনি বেগম খালেদা জিয়ার অসুস্থতায় উদ্বেগ প্রকাশ করেন এবং তারেক রহমানের নিরাপদ প্রত্যাবর্তন ও ষড়যন্ত্র থেকে মুক্তির জন্য দোয়া চান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মো. রেজা রিপন, যুবদল সভাপতি মনিরুল ইসলাম সজল এবং বন্দর থানা বিএনপির সভাপতি শাহেন শাহ্। বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদ লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানটি হয়।

লোড হচ্ছে...