নারায়ণগঞ্জসদর
ফতুল্লায় গাঁজাসহ এক ব্যাক্তি আটক, পুলিশের দাবি ‘মাদক ব্যবসায়ী’
NHP NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জের ফতুল্লায় এক ব্যাক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার (২৮ মার্চ) রাত সোয়া ১০টার দিকে ফতুল্লার দক্ষিণ শিয়াচর এলাকার একটি ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।
আটককৃতর নাম মোহাম্মদ কামাল মিয়া (৪৫)। সে ফতুল্লার দক্ষিণ শিয়াচর এলাকার আবুল মিয়ার বাড়ির ভাড়াটিয়া এবং বিরাজ উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ফতুল্লা মডেল থানা ওসি মো. আব্দুল মান্নানের নির্দেশনায় এসআই আশীষ কুমার দাসের নেতৃত্বে একটি টিম দক্ষিণ শিয়াচর এলাকায় কামালের ঘরে অভিযান চালায়। তল্লাশিকালে তার হেফাজত থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্য জব্দের পাশাপাশি তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
এ ঘটনায় কামালের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদক কেনাবেচার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।

লোড হচ্ছে...