নারায়ণগঞ্জসদর
ত্বকীর ঘাতকরা চিহ্নিত হলেও প্রশাসন তাদের নিরাপত্তা দিয়েছে: রফিউর রাব্বি
NewsView

নিউজ ভিউ
নারায়ণগঞ্জের বহুল আলোচিত তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৫৩ মাস পূর্তি উপলক্ষে সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে আলোক প্রজ্জ্বলন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট এই কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানে বক্তারা ত্বকীসহ সকল বিচারবর্হিভূত হত্যার বিচার দাবি করেন এবং অবিলম্বে ত্বকী হত্যা মামলার অভিযোগপত্র আদালতে দাখিলের দাবি জানান।

ত্বকীর পিতা রফিউর রাব্বি বলেন, শেখ হাসিনার শাসনামলে নারায়ণগঞ্জে 'আইয়ামে জাহেলিয়াতের ব্যবস্থা' প্রতিষ্ঠিত হয়েছিল এবং ত্বকীর ঘাতকরা চিহ্নিত হলেও প্রশাসন তাদের নিরাপত্তা দিয়েছে। তিনি বলেন, ত্বকীর ঘাতকদের রক্ষা করার জন্য শেখ হাসিনা নিজেই পক্ষ নিয়েছিলেন।
তিনি আরও উল্লেখ করেন যে, ত্বকী হত্যার বিচারের ধার্য তারিখ ৯৯টি অতিবাহিত হলেও এখনও অভিযোগপত্র আদালতে জমা দিয়ে বিচারকার্য শুরু করা হয়নি। তিনি এই সরকারের কাছে দাবি জানিয়ে বলেন, হত্যার নির্দেশদাতা শামীম ওসমান, তাঁর ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমান এবং ক্যাডার শাহ নিজাম সহ হত্যায় জড়িত সকলকে অভিযোগপত্রে যুক্ত করে দ্রুত অভিযোগপত্র জমা দেওয়া হোক।
নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি মনি সুপান্থর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দীনা তাজরিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি অ্যাড. এবি সিদ্দিক, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্য সচিব হালিম আজাদ, দৈনিক খবরের পাতার সম্পাদক অ্যাড. মাহাবুবুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উপদেষ্টা ভবানী শংকর রায়, সিপিবির জেলা সভাপতি শিবনাথ চক্রবর্তী, বাসদ জেলা আহ্বায়ক নিখিল দাস, ন্যাপ জেলা সাধারণ সম্পাদক অ্যাড. আওলাদ হোসেন, গণসংহতি আন্দোলন জেলার সমন্বয়ক তরিকুল সুজন, এনসিপির জেলা সমন্বয়ক আহমেদুর রহমান তনু, ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি হাফিজুর রহমান এবং সামাজিক সংগঠন সমমনার সাবেক সভাপতি দুলাল সাহা।
বক্তারা ত্বকী সহ সাগর-রুনি, তনু এবং নারায়ণগঞ্জে ওসমান পরিবার দ্বারা নিহত সকল হত্যার বিচার দাবি করেন।
উল্লেখ্য, ২০১৩ সালের ৬ মার্চ নিখোঁজ হওয়ার দু'দিন পর ৮ মার্চ ত্বকীর লাশ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে উদ্ধার করে পুলিশ।

লোড হচ্ছে...