নারায়ণগঞ্জবন্দর
বন্দরে র্যাবের অভিযানে ২জন গ্রেপ্তার, ৯ কেজি গাঁজা উদ্ধার
NewsView

নিউজ ভিউ
বন্দরে একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ৯ কেজি গাঁজাসহ দুই ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-১১ আদমজীনগর ক্যাম্পের সদস্যরা। সোমবার রাত সাড়ে ১০টায় মদনপুর রাফি ফিলিং স্টেশনের সামনে এই অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—কুমিল্লার দেবিদ্বার এলাকার মেহেদী হাসান (২৪) ও ফারুক (৩০)।
র্যাব জানায়, একটি নীল রঙের পিকআপ ভ্যানে করে মাদকের চালানটি ঢাকায় নেওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাসহ তাদের গ্রেপ্তার করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটি (ঢাকা মেট্রো-ন ২১-৭৭৬৯) জব্দ করা হয়।
এ ঘটনায় র্যাব-১১-এর ডিএডি গিয়াস উদ্দিন সিকদার বাদী হয়ে বন্দর থানায় মামলা করেছেন। মঙ্গলবার দুপুরে আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

লোড হচ্ছে...