জাতীয়
পীর হত্যা: মামলা প্রসঙ্গে পরিবার
যে চলে গেছে তাকে ফিরে পাবো না, আমরা সাদাসিধা মানুষ
NewsView

নিউজভিউ ডেস্ক
পীর হত্যায় মামলা করবে না জানিয়ে তাঁরা বলেছে, যে চলে গেছে তাঁকে তো ফিরে পাব না- আমরা সাধাসিধা মানুষ তদবির করতে পারবো না।
কুষ্টিয়ার দৌলতপুরে পীর আবদুর রহমান হত্যার ঘটনায় মামলা করা প্রসঙ্গে এমনটি জানায় নিহতের পরিবার। সোমবার (১৩ এপ্রিল) সকালে আবদুর রহমানের বড় ভাই অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক ফজলুর রহমান গণমাধ্যমের সঙ্গে এ কথা বলেন।
ফজলুর রহমান বলেন, ‘রাতে পরিবারের সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি, কোনো মামলা করব না। যে চলে গেছে, তাঁকে তো ফিরে পাব না। আমার বয়স সত্তুরের বেশি হয়েছে। আর অযথা কোনো ঝামেলাতে যাব না। আমরা সাদাসিধা মানুষ। মামলা করতে হলে দৌড়াদৌড়ি করতে হবে। তদবির করতে হবে। আর পরিশ্রম করতে চাচ্ছি না।’
আজ দুপুর সাড়ে ১২টার দিকে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান গণমাধ্যমকে জানান, ‘পরিবার থেকে জানানো হয়েছিল আজ সকালে এসে মামলা করবে। কিন্তু তাঁরা কেউ আসেননি। জড়িত ব্যক্তিদের আটকের চেষ্টা চলছে।’

লোড হচ্ছে...