নারায়ণগঞ্জরূপগঞ্জ
নারায়ণগঞ্জে অসতর্কতা কেড়ে নিল দুই শিশুর প্রাণ
NHP NewsView

নিউজভিউ
খেলার সাথী হয়ে পাড় দিয়ে হাঁটছিল দুজন, কিন্তু এক মুহূর্তের অসতর্কতা কেড়ে নিল দুটি ফুটফুটে প্রাণ। নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুকুরের পানিতে ডুবে ফারিহা (১২) ও টুম্পা (৮) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার ভুলতা ইউনিয়নের সোনাবো এলাকায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত ফারিহা সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার রাফিন নগর এলাকার দ্বীন ইসলামের মেয়ে এবং টুম্পা একই এলাকার মাসুদ মিয়ার মেয়ে। তারা দীর্ঘদিন ধরে পরিবারের সঙ্গে সোনাবো এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছিল।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুর আনুমানিক দেড়টার দিকে সোনাবো এলাকার মতিন মিয়ার পুকুরপাড়ে খেলা করছিল ফারিহা ও টুম্পা। খেলার এক পর্যায়ে তারা হঠাৎ পুকুরে পড়ে গভীর পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা পুকুরে শিশুদের ভাসতে দেখে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে। তবে ততক্ষণে প্রাণস্পন্দন থেমে যায় দুই শিশুরই।

লোড হচ্ছে...