নারায়ণগঞ্জ
ফতুল্লায় শটগানসহ এক ব্যক্তি আটক
NewsView

নিউজভিউ ডেস্ক
নারায়ণগঞ্জের ফতুল্লায় জুলাই গণঅভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া একটি শটগান ও তিন রাউন্ড কার্তুজসহ এক ব্যক্তিকে আটক করেছে র্যাব-১১।
গত শনিবার (৯ মে) রাত ১০টার দিকে সস্তাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি ফতুল্লার পশ্চিম লামাপাড়া শিবু মার্কেট দরগাবাড়ীর মৃত জালাল মোল্লার ছেলে মো. পলাশ হোসেন আকাশ (৩২)।
র্যাব-১১ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানির একটি আভিযানিক দল ফতুল্লা এলাকায় টহল চলাকালে জানতে পারে, পলাশ হোসেন আকাশ থানা থেকে লুট হওয়া একটি শটগান ও কার্তুজ গোপনে সংরক্ষণের উদ্দেশ্যে সস্তাপুর এলাকায় নিয়ে এসেছে। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তাকে তল্লাশি করা হলে তার কাছ থেকে একটি শটগান ও তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
আরও জানায়, উদ্ধার হওয়া অস্ত্রটি জুলাই গণঅভ্যুত্থানের সময় থানা থেকে লুট হয়েছিল। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে। অস্ত্র ও মাদকবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে এবং অবৈধ অস্ত্র উদ্ধারে তাদের অভিযান অব্যাহত থাকবে।

লোড হচ্ছে...