নারায়ণগঞ্জ
প্রবীণ সাংবাদিক অরুণ কুমার দে’র মৃত্যুতে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের শোক
NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের স্থায়ী সদস্য ও প্রবীণ সাংবাদিক অরুণ কুমার দে পরলোক গমন করেছেন। বুধবার (২৮ জানুয়ারি) বিকেল ৪টা ৫০ মিনিটে নগরীর গলাচিপায় নিজ বাসভবনে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রবীণ এই সাংবাদিক বার্ধক্যজনিত কারণে নানা রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন শয্যাশায়ী ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, দুই নাতি ও এক নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
অরুণ কুমার দে’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব। ক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টিসহ সকল সদস্য এক শোক বার্তায় তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
দীর্ঘদিন সাংবাদিকতায় যুক্ত থাকা অরুণ কুমার দে নারায়ণগঞ্জের প্রবীণ সংবাদকর্মীদের মধ্যে অন্যতম ছিলেন। তাঁর প্রয়াণে জেলার সংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।

লোড হচ্ছে...