রাজনীতিসদর
জলাবদ্ধতা নিরসনে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব: মোহাম্মদ আলী
NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জ-৪ আসনকে জলাবদ্ধতা, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করার দৃঢ় অঙ্গীকার করেছেন বাংলাদেশ রিপাবলিকান পার্টির মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে ফতুল্লার ইসদাইর বাজার এলাকায় গণসংযোগ ও পথসভা চলাকালে তিনি এই প্রতিশ্রুতি দেন।
গণসংযোগকালে মোহাম্মদ আলী বলেন, “আমি এই ইসদাইর এলাকার প্রতিটি সমস্যার কথা জানি। ফতুল্লাসহ এই বিস্তীর্ণ অঞ্চলের প্রধান অভিশাপ হলো জলাবদ্ধতা। আমি নির্বাচিত হলে আমার ডায়েরিতে তালিকাভুক্ত প্রতিটি সমস্যা ধরে কাজ শুরু করব এবং এই জলাবদ্ধতা নিরসনে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।”
এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি সাফ জানিয়ে দেন যে, সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদকের সাথে জড়িত কাউকে কোনো প্রকার প্রশ্রয় দেওয়া হবে না। তিনি বলেন, “আমি বিজয়ী হলে নারায়ণগঞ্জ-৪ আসনে কোনো মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীর ঠাঁই হবে না। সাধারণ মানুষ যেন শান্তিতে ও নির্ভয়ে থাকতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করা হবে।”
নিজের রাজনৈতিক অভিজ্ঞতা ও মুক্তিযোদ্ধা পরিচয়ের কথা মনে করিয়ে দিয়ে তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, “আমি ১৯৯৬ সালে এই এলাকার সংসদ সদস্য ছিলাম। একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে আমি জানি কোথায়, কীভাবে এলাকার উন্নয়নের জন্য কথা বলে জনগণের দাবি আদায় করতে হয়। আমার সেই অভিজ্ঞতাকে আমি এই এলাকার মানুষের সেবায় কাজে লাগাতে চাই।”
প্রচারণাকালে বাংলাদেশ রিপাবলিকান পার্টির স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা মোহাম্মদ আলীর সঙ্গে ছিলেন।

লোড হচ্ছে...