জাতীয়
সাবেক ডিজি সাব্বির বিন শামস আটক
NewsView5

নিউজভিউ ডেস্ক
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম-আঙ্গরপোতা সীমান্ত এলাকা থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক (ডিজি) ও সিআরআই-এর নির্বাহী পরিচালক সাব্বির বিন শামসকে (৫৮) আটক করেছে পুলিশ। শনিবার (১৬ মে) দুপুরে সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় তাকে আটক করা হয়।
আটক সাব্বির বিন শামসের বাড়ি লালমনিরহাট শহরের সাপটানা এলাকার বাহাদুর মোড়ে। তবে তিনি রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বসবাস করতেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর তিনি পালিয়ে ভারত চলে যান।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার দুপুরে আঙ্গরপোতা সীমান্ত এলাকায় তাকে ঘোরাফেরা করতে দেখে। সন্দেহ হওয়াতে দহগ্রাম পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে কোনো সদুত্তর দিতে না পারায় তাকে আটক করে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়। পরে সেখানে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়।
পাটগ্রাম থানার ওসি নাজমুল হক জানান, ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়। তার কাছ থেকে দুটি কূটনৈতিক পাসপোর্টসহ ৭টি বাংলাদেশি পাসপোর্ট জব্দ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, দীর্ঘ দিন ভারতে অবস্থানের পর তিনি বাংলাদেশে ঢুকেছিলেন। তার বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগে মামলার প্রক্রিয়া চলছে।

লোড হচ্ছে...