নারায়ণগঞ্জ
লক্ষ্যাপারের বর্ষা অধিবেশন শুক্রবার
ঘরে দুয়ারে বিলায় মেঘতাড়িত হাওয়া
NewsView5
.jpg)
নিউজভিউ
এ সখি হামারি দুখের নাহি ওর/এ ভরা ভাদর মাহ বাদর/শূন্য মন্দির মোর। বিদ্যাপতির এই পঙক্তি বাংলার ঘরে দুয়ারে বিলায় বর্ষার মেঘতাড়িত হাওয়া। শ্রাবণের বৃষ্টির ঝরায় ভিজে আসে সব মনের খরা।
সুর আর কথার বর্ষা বইয়ে দিতে শ্রাবণ সন্ধ্যায় সাংস্কৃতিক আয়োজন করেছে সংগীত সংগঠন লক্ষ্যাপার পরম্পরা। শুক্রবাবারে এই বর্ষা অধিবেশনে সকলের উপস্থিতি চেয়েছেন সংগঠনটির সমন্বয়ক শাশ্বতী পাল। আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনের পরীক্ষণ থিয়েটার হলে এই আয়োজনের প্রধান উদ্যোক্তা কাশেম জামাল।
বিকাল ৫টা ১৫ মিনিট থেকে ৫টা ৪৫ মিনিট পর্যন্ত জলযোগ ও আড্ডা। এরপর ৫টা ৪৫ মিনিটে ৬টায় শুরু হবে মূল পরিবেশনা।
আয়োজক সূত্রে জানা গেছে, বর্ষাকে কেন্দ্র করে আয়োজিত এ অনুষ্ঠানে মেঘ, বৃষ্টি, প্রেম ও প্রকৃতির আবহ নিয়ে বিভিন্ন রাগভিত্তিক সংগীত, খেয়াল ও গান পরিবেশন করা হবে। নবীন শিল্পীরা সুর ও গানের মাধ্যমে বর্ষার রূপ-রস-রঙ দর্শক-শ্রোতাদের সামনে তুলে ধরবেন।
মানুষের জীবন ও প্রকৃতির সঙ্গে বর্ষার যে চিরন্তন সম্পর্ক, সেই অনুভূতিকেই শিল্প ও সংগীতের মাধ্যমে প্রকাশ করাই এ আয়োজনের উদ্দেশ্য। বর্ষার স্নিগ্ধতা, মেঘ-বৃষ্টির মায়া এবং প্রকৃতির প্রাণস্পর্শী আবহকে ঘিরে বর্ষাসিক্ত সাংস্কৃতিক পরিবেশ তৈরির প্রত্যাশা আয়োজকদের।

লোড হচ্ছে...