নারায়ণগঞ্জ
আমার নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে পুলিশের হাতে দিন: তনু
NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক আহমেদুর রহমান তনু তাঁর নাম ব্যবহার করে চাঁদাবাজি ও অপকর্ম ঠেকাতে সতর্ক করা হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাঁর পরিচয় দিয়ে কেউ কোনো অপরাধ করতে চাইলে তাকে যেন সরাসরি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হয়।
ফেসবুক স্ট্যাটাসে আহমেদুর রহমান তনু লেখেন, “নারায়ণগঞ্জবাসী, আপনাদের সকলের উদ্দেশ্যে স্পষ্ট করে বলতে চাই, নারায়ণগঞ্জ জেলার কোথাও আমার নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজিসহ বা দূর্বিত্তায়ন করলে সাথে সাথে আমাকে অবহিত করবেন এবং আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে হস্তান্তর করবেন।”
তিনি আরও বলেন, “আমি কোনো ভাবেই এসব প্রশ্রয় দিব না।”
নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি তাঁর স্ট্যাটাসে আরও উল্লেখ করেন, “নারায়ণগঞ্জের সকলকে অনুরোধ করব অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দাঁড়ানোর জন্য। আবারও বলি, যদি আমার পরিচয়ে কেউ কোনো অন্যায় করতে চায়, তাহলে দয়া করে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাবেন বা আমাকে জানাবেন।”

লোড হচ্ছে...