রাজনীতিসদর
নেতার নয়, নীতির পরিবর্তন চাই: আবু নাঈম খান বিপ্লব
NewsView

নিউজভিউ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে বাসদের প্রার্থী আবু নাঈম খান বিপ্লব বলেছেন, দেশের সাধারণ মানুষ কখনোই তাদের ন্যায্য অধিকার পায়নি। এই অধিকার আদায়ের লড়াইকে সংসদে নিয়ে যাওয়ার লক্ষ্যেই তারা নির্বাচনে অংশ নিচ্ছেন। তিনি স্পষ্ট করে বলেন, “আমরা কেবল নেতার পরিবর্তন নয়, বরং প্রচলিত ব্যবস্থার আমূল পরিবর্তনের জন্য নীতির পরিবর্তন চাই।”
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১২ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় নির্বাচনি গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
গণসংযোগকালে আবু নাঈম খান বিপ্লব বলেন, বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থায় সাধারণ মানুষের স্বার্থ উপেক্ষিত। মুষ্টিমেয় কিছু মানুষের হাতে সম্পদ ও ক্ষমতা কুক্ষিগত হয়ে আছে। তিনি মনে করেন, সংসদে শ্রমজীবী ও সাধারণ মানুষের প্রকৃত প্রতিনিধি না থাকায় জনস্বার্থবিরোধী আইন ও চুক্তি সহজে পাস হয়ে যায়। তাই গণমানুষের ন্যায্যতা প্রতিষ্ঠার জন্য বাসদ মনোনীত প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।
গণসংযোগের সময় প্রার্থীর সাথে উপস্থিত ছিলেন বাসদ ৫ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব প্রদীপ সরকার, জেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব এস এম কাদির এবং বাসদ ১২ নং ওয়ার্ডের নেতা সেলিম আলাদ্বীন। এছাড়াও বাসদ বর্ধিত ফোরামের সদস্য ও সমাজতান্ত্রিক মহিলা ফোরামের জেলা সাধারণ সম্পাদক সুলতানা আক্তার, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের দপ্তর সম্পাদক রুহুল আমীন সোহাগ এবং ছাত্র ফ্রন্টের আহ্বায়ক সাইফুল ইসলামসহ স্থানীয় বিপুল সংখ্যক নেতাকর্মী এই প্রচারণায় অংশ নেন।

লোড হচ্ছে...