নারায়ণগঞ্জসোনারগাঁও
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২
সোনারগাঁয়ে ছাত্রলীগ নেতা তায়েব গ্রেপ্তার
NewsView

নিউজ ভিউ
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতা হত্যাসহ একাধিক মামলার আসামি, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক সাবেক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি প্রার্থী তায়েব শিকদারকে সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর এলাকা থেকে আটক করা হয়।
তথ্যটি নিউজ ভিউকে নিশ্চিত করেছেন সোনারগাঁও থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মো. মহিবুল্লাহ।
পুলিশ সূত্রে জানা গেছে, জামপুর ইউনিয়নের পাকুন্ডা এলাকার আলাউদ্দিন শিকদারের ছেলে তায়েব শিকদার আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন। গত বছরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কাঁচপুর, সিদ্ধিরগঞ্জ ও সাইনবোর্ড এলাকায় কয়েকজন ছাত্র-জনতা নিহতের ঘটনায় দায়ের করা মামলায় তিনি অভিযুক্ত।
সোনারগাঁও থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মো. মহিবুল্লাহ জানিয়েছে, সোমবার সন্ধ্যায় তায়েব শিকদারসহ আরও কয়েকজনকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি ও সোনারগাঁ থানা পুলিশের অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি সোনারগাঁ থানা পুলিশের হেফাজতে রয়েছেন।

লোড হচ্ছে...