রাজনীতিবন্দর
খালেদা জিয়ার মাগফিরাত কামনায় বন্দরে দোয়া
NewsView

নিউজভিউ
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বন্দরে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ জানুয়ারি) বাদ জোহর বন্দরের কলাগাছিয়া ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে কল্যান্দিস্থ পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয় সংলগ্ন রমজান প্রধান মার্কেট প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়।
৪, ৫ ও ৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি রমজান প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। দোয়া শেষে তিনি নিজ হাতে উপস্থিত মুসল্লি ও সাধারণ মানুষের মাঝে খিচুড়ি বিতরণ করেন।
দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন, ২১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব হান্নান সরকার, ২২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সুলতান আহম্মদ ভূঁইয়া এবং বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানা।
অনুষ্ঠানে আরও অংশ নেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোশারফ হোসেন, তারেক জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক সাফিউদ্দিন সাফি, মহানগর বিএনপির সাবেক শিশু বিষয়ক সম্পাদক মেজবাহউদ্দিন স্বপন, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শহীদ হোসেন মেম্বার এবং বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক শিবলী সাদিক।
এছাড়াও উপস্থিত ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাজমুল হাসান সজিব, ছাত্রদল নেতা মোহাম্মদ ফাহিম, আশরাফুল আনন্দ, মোঃ মুরাদ, মেহেদি হাসান, রিয়াদ হোসেন এবং বিএনপি নেতা মোঃ তমিজউদ্দিন, আব্দুল মান্নান, জাকির হোসেন, মোঃ রাসেল, মোঃ শরীফ, মোঃ কামরুজ্জামান, মোঃ শাহ আলম, আবু তাহের ও তাওলাদ হোসেনসহ স্থানীয় বিপুল সংখ্যক নেতাকর্মী।
নয়ানগর বাইতুল আতিক জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি আবু দারদা দোয়া পরিচালনা করেন। মোনাজাতে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনার পাশাপাশি জিয়া পরিবারের কল্যাণ এবং দেশ ও জাতির সমৃদ্ধি চেয়ে বিশেষ প্রার্থনা করা হয়।
লোড হচ্ছে...