নারায়ণগঞ্জসোনারগাঁও
কোক স্টুডিওর শুটিংয়ে ক্ষতিগ্রস্ত সোনারগাঁয়ের সরদার বাড়ি
NewsView5
 (1).jpg)
নিউজভিউ ডেস্ক
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে লোক ও কারুশিল্প ফাউন্ডেশন জাদুঘরের ঐতিহাসিক বড় সরদার বাড়ি রক্ষা ও দ্রুত সংস্কারের দাবি উঠেছে।
শনিবার (২৯ আগস্ট) নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে স্থানীয় ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটির নেতারা এ দাবি জানান।
তাদের অভিযোগ, সম্প্রতি কোক স্টুডিওর শুটিংয়ের জন্য প্রায় ৫০০ বছরের পুরোনো স্থাপনাটি ভাড়া দেওয়া হয়। শুটিং শেষে অস্থায়ী স্থাপনা সরানোর সময় ভবনের কয়েকটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ ঘটনায় তদন্ত করে বিশেষজ্ঞদের মাধ্যমে ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার এবং সরদার বাড়িকে মূল নকশায় ফিরিয়ে নেওয়ার দাবি জানানো হয়। একই সঙ্গে ভবিষ্যতে ঐতিহাসিক স্থাপনাটি রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।
সংবাদ সম্মেলনে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের চারু ও কারুশিল্পীদের সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবিও জানানো হয়।
সংবাদ সম্মেলনে সংগঠনের আহ্বায়ক শাহেদ কায়েস, যুগ্ম আহ্বায়ক রহমান মুজিব, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি ও নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সহসভাপতি ধীমান সাহা জুয়েলসহ অন্যরা উপস্থিত ছিলেন।

লোড হচ্ছে...