রাজনীতি
লেভেল প্লেয়িং ফিল্ড ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি মুফতি কাসেমীর
NewsView

নিউজভিউ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনে সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরির দাবি জানিয়েছেন বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী। বুধবার (১৪ জানুয়ারি) দুপুর দুইটায় নগরীর চাষাঢ়া এলাকায় অবস্থিত নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান।
জমিতে উলামায়ে ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব ও নারায়ণগঞ্জ জেলা সভাপতির দায়িত্বে থাকা এই প্রার্থী একইসঙ্গে এলাকায় থাকা অবৈধ অস্ত্র উদ্ধারে প্রশাসনের প্রতি জোর আহ্বান জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে মুফতি মনির হোসাইন কাসেমী বলেন, “সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে প্রশাসনের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি প্রশাসনের ওপর আস্থা রাখতে চাই। তবে নির্বাচনে প্রভাব বিস্তার করতে পারে এমন সব অবৈধ অস্ত্র দ্রুত সময়ের মধ্যে উদ্ধার করা প্রয়োজন। এছাড়া সব প্রার্থীর জন্য সমান প্রচারণার সুযোগ নিশ্চিত করতে হবে।”
তিনি আরও অভিযোগ করেন, নির্বাচনী এলাকায় বর্তমানে ‘কালো টাকা’ ছড়ানোর বিষয়ে কিছু প্রাথমিক তথ্য তাদের কানে আসছে। এ বিষয়ে কাসেমী বলেন, “কালো টাকা বিলানোর বিষয়টি আমরা পর্যবেক্ষণ করছি। যদি এ সংক্রান্ত কোনো সুনির্দিষ্ট প্রমাণ বা অথেনটিক সংবাদ আমাদের হাতে আসে, তবে আমরা প্রয়োজনীয় অ্যাকশনে যাব এবং প্রয়োজনে প্রমাণসহ আবারও সংবাদ সম্মেলন করে বিস্তারিত দেশবাসীকে জানাব।”
সংবাদ সম্মেলনে মুফতি মনির হোসাইন কাসেমীর সাথে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী। এছাড়া জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, জেলা মহিলা দলের সভাপতি রহিমা শরীফ মায়া, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমানসহ জোটের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সম্প্রতি একটি অনুষ্ঠানে কাসেমীর এক কর্মীর পক্ষ থেকে আসন্ন নির্বাচনে গণভোটে ‘না’ দেওয়ার আহ্বান জানানো সংক্রান্ত গুঞ্জন নিয়ে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান। এ ব্যাপারে তিনি স্পষ্ট করে বলেন, “এমন কোনো বক্তব্যের বিষয়ে আমি এখন পর্যন্ত কিছু শুনিনি।”

লোড হচ্ছে...