নারায়ণগঞ্জসদর
মাইসদাইর বাজারে কৃষকদল নেতাকে প্রকাশ্যে গুলি-ছুরিকাঘাত
NewsView

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক কৃষকদল নেতাকে প্রকাশ্যে গুলি চালিয়ে ও এলোপাতাড়ি ছুরিকাঘাত করে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে চিহ্নিত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে। শনিবার (১৫ নভেম্বর) বিকেলে ফতুল্লার মাইসদাইর বাজার এলাকার বেগম রোকেয়া উচ্চ বিদ্যালয়ের সামনে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে।
আহত নেতা নাহিদুর রহমান পারভেজকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আহত নাহিদুর রহমান পারভেজ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩ নম্বর ওয়ার্ড কৃষকদলের সাংগঠনিক সম্পাদক এবং তিনি পেশায় একজন ব্যবসায়ী। নিজ এলাকায় তার একটি কনফেকশনারি দোকান ও ইন্টারনেট ব্যবসার প্রতিষ্ঠান রয়েছে।
পুলিশ ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, শনিবার বিকেলে এলাকার কয়েকজন চিহ্নিত মাদক ব্যবসায়ী প্রকাশ্যে মাদক বিক্রির অর্থ ভাগাভাগি করছিল। পারভেজ হেঁটে যাওয়ার সময় দৃশ্যটি দেখে সেখানে দাঁড়িয়ে যান। এতে ক্ষিপ্ত হয়ে মাদক ব্যবসায়ীরা পিস্তল উঁচিয়ে এবং ছুরি হাতে নিয়ে পারভেজকে তাড়া করে। ধাওয়া করার এক পর্যায়ে মাদক ব্যবসায়ীরা পারভেজকে লক্ষ্য করে গুলি ছোড়ে, তবে তা লক্ষ্যভ্রষ্ট হয়। পারভেজ দৌড়ে পালানোর চেষ্টা করলে হামলাকারীরা তাকে ধরে ফেলে এবং বেধড়ক মারধরসহ শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি ছুরিকাঘাত করে। সিসি টিভির ফুটেজেও পুরো হামলার দৃশ্য ধরা পড়েছে।
আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় পারভেজকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) হাসিনুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি বলেন,সেখানে গিয়ে শুনেছি পারভেজ নামে একজনকে তিন চারজন মিলে আক্রমণ করছিল। তার হাতে এবং মাথায় আঘাত লেগেছে। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা ঘটনা তদন্ত করছি। প্রাথমিকভাবে শুনেছি নিজেদের মধ্যে কোন বিষয় নিয়ে দ্বন্দ্ব থেকে এ ঘটনার সূত্রপাত হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার আরও নিশ্চিত করেন যে আক্রমণকারী দলটি মাদক ব্যবসা, চুরি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত। পুলিশ বর্তমানে সিসি টিভির ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করে দ্রুত হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা করছে।

লোড হচ্ছে...