নারায়ণগঞ্জসদর
হাদি হত্যার বিচারের দাবিতে সাইনবোর্ডে ছাত্র-জনতার ব্লকেড
NewsView

নিউজ ভিউ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার বিচার দাবিতে উত্তাল হয়ে উঠেছে নারায়ণগঞ্জের প্রবেশদ্বার সাইনবোর্ড এলাকা। খুনিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে রোববার (২৮ ডিসেম্বর) বিকেল তিনটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে স্থানীয় ছাত্র-জনতা।
বাঁশ ও কাঠ ফেলে ব্লকেড সৃষ্টি করায় দেশের এই ব্যস্ততম মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, যার ফলে হাজার হাজার যাত্রী চরম ভোগান্তিতে পড়েন। অবরোধ কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক পার্টির নেতাদের সক্রিয়ভাবে অংশ নিতে দেখা যায়।
এনসিপি’র জেলা কমিটির সদস্য জাবেদ আলম বলেন, “হাদি হত্যার বিচার আজ গণদাবিতে পরিণত হয়েছে। খুনিরা এখনো অধরা থাকায় আমরা রাজপথে নামতে বাধ্য হয়েছি।” অবরোধ চলাকালে বেশ কয়েকজন শিক্ষার্থীকে মহাসড়কের ওপর বসে স্লোগান দিতে দেখা যায়।
খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও বিক্ষুব্ধরা বিচার না পাওয়া পর্যন্ত সরতে রাজি হননি।
পরে পৌনে চারটার দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন ঘটনাস্থলে এসে আন্দোলনকারীদের আশ্বস্ত করেন। দীর্ঘ দেড় ঘণ্টা অবরোধ শেষে বিকেল সাড়ে চারটার দিকে জনতা মহাসড়ক ছেড়ে দিলে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়।

লোড হচ্ছে...