রাজনীতি
ছাত্র ফ্রন্টের আলটিমেটাম
নিয়মনীতির তোয়াক্কা না করে দ্বিগুণেরও বেশি ভাড়া আদায় করছে
NHP NewsView

নিউজভিউ
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী বন্ধন ও উৎসব পরিবহনে অতিরিক্ত ৫ টাকা ভাড়া বৃদ্ধির তীব্র প্রতিবাদ জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখা। মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে সংগঠনের জেলা সভাপতি জয় হাসান ও সাধারণ সম্পাদক দীপা নাগ তন্দ্রা এই বর্ধিত ভাড়া অন্যায় ও গণবিরোধী আখ্যা দিয়ে তা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।
নেতারা বিবৃতিতে বলেন, সরকার কিলোমিটার প্রতি ভাড়া মাত্র ১১ পয়সা বৃদ্ধি করলেও বাস মালিকরা ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ৫ টাকা ভাড়া বাড়িয়েছেন। তাদের দাবি অনুযায়ী দূরত্ব সাড়ে ১৯ কিলোমিটার হলেও ভাড়া বাড়ার কথা মাত্র ২ টাকা ১৮ পয়সা। কিন্তু মালিকপক্ষ কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে দ্বিগুণেরও বেশি ভাড়া আদায় করছে, যা সাধারণ মানুষের ওপর চরম অর্থনৈতিক চাপ সৃষ্টি করছে।
ছাত্র ফ্রন্টের নেতারা আরও অভিযোগ করেন, ডিজেলের মূল্যবৃদ্ধির দোহাই দিয়ে বাস মালিকরা মুনাফার লোভে এই সিদ্ধান্ত নিয়েছেন। একইসাথে শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি হাফপাস কার্যকর করতে মালিকদের টালবাহানাকে সরকারের প্রশাসনিক উদাসীনতার ফল হিসেবে দেখছেন তারা। বিবৃতিতে অবিলম্বে অতিরিক্ত ভাড়া প্রত্যাহার এবং কোনো শর্ত ছাড়াই শিক্ষার্থীদের হাফপাস চালুর জোর দাবি জানানো হয়েছে।

লোড হচ্ছে...