সারা দেশ
গরুচোর সন্দেহে গণপিটুনিতে নিহত তিন
NewsView

নিউজভিউ ডেস্ক
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাঘচালা গ্রামে গরুচোর সন্দেহে গণপিটুনিতে তিনজন নিহত হয়েছেন। শনিবার (৯ মে) গভীর রাতে এ ঘটনা ঘটে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানিয়েছে, গত কয়েক দিনে ওই এলাকায় একাধিকবার গরু চুরির ঘটনা ঘটেছে। এর মধ্যে গভীর রাতে ট্রাক নিয়ে একটি দল বাগমারা এলাকায় গেলে সন্দেহে জেরে পুরো এলাকা ঘিরে ফেলে স্থানীয়রা।
পরিস্থিতি বুঝতে পেরে দলের কয়েকজন পালিয়ে যেতে পারলেও তিনজনকে আটক করা হয়। পরে পিটুনিতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। উত্তেজিত জনতা তাদের ট্রাকেও আগুন ধরিয়ে দেয়।
ওসি শহীদুল ইসলাম বলেন, গরুচোর সন্দেহে স্থানীয়দের মারধরে তিনজন মারা গেছেন। আরও কয়েকজন পালিয়ে গেছে বলে জানা গেছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

লোড হচ্ছে...