সারা দেশ
নির্যাতনের পর আত্মহত্যা গৃহকর্মী কিশোরীর
NewsView4

নিউজভিউ ডেস্ক
খুঁটিতে বেঁধে পাশবিক নির্যাতন ও মাত্র ১২০ টাকা চুরির অপবাদের লাঞ্ছনায় আত্মহত্যার পথ বেছে নিয়েছে শ্রাবন্তী খাতুন (১৪) নামের এক কিশোরী ।
শুক্রবার (৮ মে) বিকেলে পাবনার চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের চিনাভাতকুর গ্রামে গৃহকর্মী নির্যাতনের এ ঘটনা ঘটে। কিশোরী একই গ্রামের দিনমজুর আলতাব হোসেনের মেয়ে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, সে এক বছর ধরে প্রতিবেশী হান্নান মোল্লার বাড়িতে গৃহকর্মীর কাজ করত। শুক্রবার (৮ মে) সকালে হান্নান মোল্লার ঘরের আলমারি থেকে ১২০ টাকা হারিয়ে গেলে সন্দেহের জেরে শ্রাবন্তীকে অভিযুক্ত করেন হান্নান ও তার স্ত্রী রুবিয়া খাতুন। একপর্যায়ে শ্রাবন্তীর দুই হাত রশি দিয়ে ঘরের বারান্দার খুঁটির সঙ্গে বেঁধে লাঠি দিয়ে নির্মমভাবে আঘাত করে জোরপূর্বক তাঁর কাছ থেকে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করে অভিযুক্তরা। প্রতিবেশীদের কেউ কেউ তা মোবাইলে ভিডিও ধারণ করেন।
খবর পেয়ে চাটমোহর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত হান্নান মোল্লাকে (৪৫) আটক করে পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। তবে গৃহকর্ত্রী রুবিয়া খাতুনকে পুলিশ আটক না করায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।
শ্রাবন্তীর মামা সিফাত হোসেন ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করে বলেন, ‘আমার ভাগনি যদি চুরি করেও থাকে, তাঁর বাবা-মাকে জানানো যেত। কিন্তু তা না করে সবার সামনে খুঁটিতে বেঁধে পিটিয়েছে। এই অপমান সইতে না পেরেই মেয়েটা নিজের জীবন দিল।’
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, ‘প্রাথমিক তদন্তে নির্যাতনের সত্যতা পাওয়া গেছে। মূল অভিযুক্ত হান্নান মোল্লাকে আটক করা হয়েছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্তের মাধ্যমে অন্য জড়িতদের বিরুদ্ধেও দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’

লোড হচ্ছে...