নারায়ণগঞ্জবন্দর
বন্দরে যুবকের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার অভিযোগ
NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জের বন্দরে রাজন বিশ্ব শর্মা (২১) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। বুধবার দিবাগত রাত ১২টা থেকে সকাল ৮টার মধ্যে কোনো এক সময়ে বন্দর থানার দক্ষিণ লক্ষণখোলা এলাকার জনৈক সুবাহান মিয়ার ভাড়া বাড়িতে এই ঘটনা ঘটে।
নিহত রাজন বিশ্ব শর্মা নেত্রকোনা জেলার আটপাড়া থানার মঙ্গলশ্রী এলাকার কাকন বিশ্ব শর্মার ছেলে। সে দীর্ঘ দিন ধরে সপরিবারে লক্ষণখোলা এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিল। স্থানীয়দের দাবি, নিহত যুবক মাদকাসক্ত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে রাজনের ঝুলন্ত দেহ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মোতালেব সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করেন। পরে ময়নাতদন্তের জন্য লাশটি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল (ভিক্টোরিয়া) মর্গে প্রেরণ করা হয়।
এ বিষয়ে বন্দর থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান, "খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।"

লোড হচ্ছে...