জাতীয়
ঢাবি শিক্ষার্থী-নাট্যকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার, শিক্ষক গ্রেপ্তার
NewsView

নিউজভিউ ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী নাট্যকর্মী মুনিরা মাহজাবিন মিমো’র ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল (২৬ এপ্রিল) সকাল আটটায় বাড্ডার বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
ধারণা করা হচ্ছে শিক্ষার্থী মিমো আত্মহত্যা করেছে। ঘটনাস্থল থেকে একটি ‘সুইসাইড নোট’ উদ্ধার করা হয়েছে। যেখানে মিমোর বিভাগেরই সহযোগী অধ্যাপক সুদীপ চক্রবর্তী ও আরেক শিক্ষার্থী উম্মে হানির নাম এসেছে। এরইমধ্যে তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।
উদ্ধারকৃত সুইসাইড নোটে লেখা ছিল, ‘সুদীপ স্যারকে ৫০ হাজার টাকা দিতে হবে। হানি আর সুদীপ স্যার ভালো থাকো, স্যারের দেওয়া গিফটগুলো ফেরত দেওয়া...।’ পুলিশ জানিয়েছে, চিরকুটের লেখা মুনিরার কিনা, তা ফরেনসিক করা হবে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মুনিরা মাহজাবিন মিমো বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী। নাট্যকর্মী এই শিক্ষার্থীকে নির্দেশনা দিতেও দেখা গেছে। এক তরুণ প্রতিভার আকস্মিক মৃত্যুতে নাট্যাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

লোড হচ্ছে...