নারায়ণগঞ্জসদর
পরিবেশ দূষণের অভিযোগ
এসএন গার্ডেন ও এসআরএস নিট ডাইংয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
NHP NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জের ফতুল্লায় পরিবেশ দূষণের অভিযোগে দুটি শিল্প প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে প্রশাসন। সোমবার (৬ এপ্রিল) বিকেলে পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক এএইচএম রাসেদ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।
পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী ফতুল্লার কুতুবপুর এলাকার পূর্ব লামাপাড়ায় অবস্থিত এসএন গার্ডেন এবং হাজীগঞ্জ এলাকার এসআরএস নিট ডাইং কারখানায় এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযানে কারখানা দুটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি বৈদ্যুতিক মিটারও খুলে ফেলা হয়। দীর্ঘদিন ধরে পরিবেশের ক্ষতি করে আসায় কারখানা দুটির বিরুদ্ধে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিফ আল তাওহীদের নেতৃত্বে এই বিশেষ অভিযানটি পরিচালিত হয়। এ সময় নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও ডিপিডিসির প্রতিনিধি দল এবং পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে পরিবেশ রক্ষায় দূষণকারী কারখানাগুলোর বিরুদ্ধে আগামীতেও এ ধরনের নিয়মিত অভিযান ও আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

লোড হচ্ছে...