নারায়ণগঞ্জবন্দর
বন্দরে কৃষি প্রণোদনার উপকরণ পেলেন প্রায় দেড় হাজার কৃষক
NewsView5
.png)
নিউজভিউ ডেস্ক
নারায়ণগঞ্জের বন্দরে কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পরিবেশবান্ধব কৃষি সম্প্রসারণের লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে গাছের চারা, উন্নতমানের শাকসবজির বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
রোববার (৫ জুলাই) সকালে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিস।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবানী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা তাসলিমা আক্তার, অতিরিক্ত কৃষি কর্মকর্তা নুরে কাওছার, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আল মাহমুদ হাসান, বন্দর থানার ওসি জামাল উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এরশাদ হোসেন, বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজুল আলম জাহিদ, গ্রাম্য আদালতের কর্মকর্তা সীমা আক্তারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কৃষি উদ্যোক্তা ও স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।
বক্তব্যে সংসদ সদস্য আবুল কালাম বলেন, কৃষি খাতকে আরও শক্তিশালী করতে সরকার ধারাবাহিকভাবে কৃষিবান্ধব কর্মসূচি বাস্তবায়ন করছে। কৃষকদের উৎপাদন ব্যয় কমানো, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ব্যাপক বৃক্ষরোপণের ওপর তিনি গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান শেষে উপজেলা প্রাঙ্গণে ফল উৎসবের উদ্বোধন করা হয়। পরে ৫৪৪ জন কৃষকের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা, ৭০০ জনের মাঝে উন্নতমানের শাকসবজির বীজ এবং ৬০ জন কৃষকের মাঝে সার ও বিভিন্ন কৃষি সরঞ্জাম বিতরণ করা হয়।

লোড হচ্ছে...