নারায়ণগঞ্জবন্দর
বন্দরে তুলার গোডাউনে আগুন
NewsView

নিউজ ভিউ
নারায়ণগঞ্জের বন্দরে একটি তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৩ ডিসেম্বর) দুপুর পৌনে ১টায় বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের কুড়িপাড়া বটতলাস্থ মেসার্স জান্নাত ট্রেডার্স নামক গোডাউনে ওই অগ্নিকাণ্ড ঘটে। এ সময় এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে মেশিনের ঘর্ষণের কারণেই আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডে গোডাউন ও অন্যান্য মালামাল পুড়ে গিয়ে আনুমানিক ১০ থেকে ১২ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে মালিক পক্ষ দাবি করেছে। তবে, ফায়ার সার্ভিস প্রায় ৩০ লাখ টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছে এবং এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
খবর পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

লোড হচ্ছে...