রাজনীতিসোনারগাঁও
এমপি হই বা না হই, সোনারগাঁয়ের উন্নয়নে কাজ করব: গিয়াসউদ্দিন
NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, “আমি এমপি নির্বাচিত হই বা না হই, সোনারগাঁয়ের মানুষের পাশে থেকে এই এলাকার উন্নয়নে আমৃত্যু কাজ করে যাব। সিদ্ধিরগঞ্জ এবং সোনারগাঁ একই বৃন্তের দুটি ফুল। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব সোনারগাঁকে সিদ্ধিরগঞ্জের মতো উন্নত ও আধুনিক হিসেবে গড়ে তুলতে।”
শনিবার (৩১ জানুয়ারি) দিনব্যাপী সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় নির্বাচনি গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অভিভাবকদের উদ্দেশ্যে গিয়াস উদ্দিন বলেন, “আপনারা অনেক কষ্ট করে নিজেদের সন্তানদের লেখাপড়া করাচ্ছেন। কারণ আপনারা জানেন, শিক্ষিত না হলে এই যুগে টিকে থাকা কঠিন। এখন আমার প্রশ্ন হলো—আপনার সেই শিক্ষিত সন্তান কি একজন অশিক্ষিত মানুষের কাছে নেতৃত্ব নেবে? অশিক্ষিত মানুষ যদি আপনাদের নেতৃত্ব দেয়, তবে কি আপনাদের এবং আপনাদের শিক্ষিত সন্তানদের সম্মান বৃদ্ধি পাবে? তাই ভোট দেওয়ার আগে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ও সততা বিবেচনা করবেন।”
সামাজিক ন্যায়বিচার ও শিক্ষাঙ্গনে সুস্থ পরিবেশের অঙ্গীকার: তিনি আরও বলেন, “আমি জয়ী হলে এলাকার মুরুব্বী এবং ভালো মানুষদের সম্মান বৃদ্ধি করার চেষ্টা করব। সমাজে যাতে সঠিক বিচার প্রতিষ্ঠিত হয় এবং সাধারণ মানুষ যাতে হয়রানির শিকার না হয়, সেটিই হবে আমার লক্ষ্য। এছাড়া সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা হবে।”
জামপুর ইউনিয়নের বিশিষ্ট ব্যক্তিত্ব শহিদুল্লাহ ভূঁইয়ার সভাপতিত্বে এবং নজরুল ইসলাম স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ থানা যুবদলের সাবেক আহ্বায়ক শহিদুর রহমান স্বপন, সাদীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, আশরাফ প্রধান এবং বীর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন।
এছাড়াও অনুষ্ঠানে কাজী মনির, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই ভূঁইয়া, দেওয়ান মজিবুর রহমান, মোহাম্মদ রফিক ও মোফাজ্জল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।

লোড হচ্ছে...