রাজনীতিআড়াইহাজার
আড়াইহাজারকে সন্ত্রাস মুক্ত করতে ‘কাস্তে’ মার্কায় ভোট চাইলেন হাফিজুল ইসলাম
NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জ-২ আসনের দীর্ঘদিনের পুঞ্জীভূত সংকট নিরসন এবং দুর্নীতিবাজ ধনিক শ্রেণীর রাজনীতির বিপরীতে বিকল্প শক্তি গড়ে তোলার আহ্বান জানিয়েছেন গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সমর্থিত সিপিবির কাস্তে মার্কার প্রার্থী হাফিজুল ইসলাম। শনিবার বিকেলে আড়াইহাজারের দুপ্তারা ইউনিয়নের বান্টি, পাঁচরুখী ও গির্দার বাজার এলাকায় গণসংযোগ ও পথসভায় তিনি এই পরিবর্তনের ডাক দেন।
হাফিজুল ইসলাম বলেন, “আড়াইহাজারের মানুষ গ্যাস সংকট, মাদক এবং সন্ত্রাসী-চাঁদাবাজদের অত্যাচারে আজ অতিষ্ঠ। শিল্পকারখানার বিষাক্ত বর্জ্যে সোনাখালী খাল ও ব্রহ্মপুত্র নদ আজ মৃতপ্রায়, যার ফলে ফসলি জমি নষ্ট হচ্ছে এবং মাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে। অথচ বিগত সময়ের সংসদ সদস্যরা এসব সমস্যা সমাধানে কোনো কার্যকর উদ্যোগ নেননি। আপনারা পাশে থাকলে এই নদী-খাল দখলমুক্ত করে এবং যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করে আড়াইহাজারকে একটি নিরাপদ জনপদ হিসেবে গড়ে তুলবো।”
বিগত সরকারগুলোর সমালোচনা করে এই বামপন্থী নেতা বলেন, “দেশ স্বাধীনের পর ৫৪ বছর ধরে ধনিক শ্রেণীর দলগুলো পাল্টাপাল্টি শাসন করেছে, কিন্তু সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। তারা ভোট নিয়ে সংসদে গিয়ে বড়লোকদের স্বার্থে আইন বানায় এবং লুটপাটের টাকা বিদেশে পাচার করে সেকেন্ড হোম গড়ে তোলে। দুর্নীতিবাজদের ভোট দিয়ে নিজেদের দুর্দশা আর বাড়াবেন না। গণবিরোধী এই রাজনীতির চক্র ভাঙতে কাস্তে মার্কার বিকল্প নেই।”
তিনি আড়াইহাজারের সাধারণ মানুষকে নীতিনিষ্ঠ রাজনীতির ধারক কমিউনিস্ট পার্টির পাশে দাঁড়ানোর অনুরোধ জানিয়ে বলেন, “আপনাদের সন্তান ও ভাই হিসেবে আমি কাস্তে মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছি। আমাকে নির্বাচিত করে সংসদে পাঠিয়ে সাধারণ মানুষের পক্ষে কথা বলার সুযোগ দিন।”
গণসংযোগ ও প্রচারণাকালে উপস্থিত ছিলেন আড়াইহাজার থানা সিপিবির সভাপতি লোকনাথ বর্মণ, সাধারণ সম্পাদক রিপন বর্মণ এবং সদস্য হাফিজ ও দীন-দুনিয়াসহ স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা।

লোড হচ্ছে...