নারায়ণগঞ্জ
দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি তিন সংগঠনের
NewsView5

নিউজভিউ
নারায়ণগঞ্জ কলেজের শিক্ষার্থীদের চার দফা দাবি বাস্তবায়নের দাবিতে রোববার (১৭ মে) দুপুর ১২টায় কলেজ গেটে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্র ফেডারেশন, ছাত্রদল ও ছাত্রশক্তি। সমাবেশে দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন নেতারা।
শিক্ষার্থীদের চার দফা দাবির মধ্যে রয়েছে—নিঃশর্ত হাফ পাস চালু, কলেজের আশপাশের হকার সমস্যা দূর করে শিক্ষার পরিবেশ নিশ্চিত, ক্যাম্পাসের সামনে ট্রাফিক পুলিশ বা যানজট নিরসনকর্মী নিয়োগ এবং কলেজসংলগ্ন বাস টার্মিনাল অন্যত্র স্থানান্তর।
সমাবেশে ছাত্র ফেডারেশনের কলেজ শাখার আহ্বায়ক মৌমিতা আক্তার বলেন, শিক্ষার্থীদের হাফ পাস কোনো দয়া নয়, এটি তাদের ন্যায্য অধিকার। দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে, যা বন্ধ করতে হবে। তিনি বলেন, শিক্ষার্থীদের দুর্ভোগ নিরসনে দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে আন্দোলন আরও জোরদার হবে।
সংগঠনের সদস্য সচিব তাহমিদ আনোয়ার বলেন, কলেজ ও আশপাশের শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ শিক্ষার্থীবান্ধব নয়। আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে সমস্যার সমাধান না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
ছাত্রদলের কলেজ শাখার সভাপতি আলিমুল সিফাত বলেন, শিক্ষার্থীদের দাবিগুলো সম্পূর্ণ যৌক্তিক। এসব দাবি বাস্তবায়নে গড়িমসি করলে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে রাজপথে আন্দোলন গড়ে তোলা হবে। সহ-সাধারণ সম্পাদক জুবায়ের মোল্লাও দ্রুত দাবি বাস্তবায়নের আহ্বান জানান।
জাতীয় ছাত্রশক্তির জেলা যুগ্ম আহ্বায়ক আবিদ রহমান বলেন, দীর্ঘদিনের অব্যবস্থা ও ভোগান্তির বিরুদ্ধে শিক্ষার্থীরা আজ ঐক্যবদ্ধ হয়েছে। তিনি বলেন, দাবি বাস্তবায়নে বিলম্ব হলে শান্তিপূর্ণ হলেও আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
সংগঠনগুলোর নেতারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বলেন, শিক্ষার্থীদের ন্যায্য অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।

লোড হচ্ছে...