নারায়ণগঞ্জ
আমলাপাড়ায় অস্ত্রসহ তিনজন আটক
NewsView5

নিউজভিউ
নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে দস্যুতার প্রস্তুতিকালে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দুটি ছুরি, একটি সুইচ গিয়ার (সুইচ নাইফ) ও একটি লোহার রড উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সদর মডেল থানার ওসি সাজেদুর রহমানের বিশেষ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে গত ৫ জুন দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আমলাপাড়া এলাকার এসকে ব্যানার্জী রোডের মসজিদ মার্কেটসংলগ্ন একটি মুদি দোকানের সামনে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মেহেদী (২২), পায়েল (২৩) ও সৌরভ (২৫) নামে তিনজনকে আটক করা হয়। তবে তাদের সঙ্গে থাকা আরও একজন পালিয়ে যেতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ছিনতাই, ডাকাতি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানায় পুলিশ। তারা পথচারী, রিকশা, মোটরসাইকেল ও যানবাহনের যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে মালামাল ছিনিয়ে নিতেন বলে অভিযোগ রয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদক, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

লোড হচ্ছে...