রাজনীতি
নির্বাচন-পরবর্তী পরিস্থিতি নিয়ে ইইউ প্রতিনিধিদের সঙ্গে অঞ্জন দাসের বৈঠক
NewsView

নিউজভিউ
সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচন ও নির্বাচন-পরবর্তী সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ দলের প্রতিনিধিদের সঙ্গে বিশেষ মতবিনিময় করেছেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার নির্বাহী সমন্বয়কারী এবং গার্মেন্ট শ্রমিক সংহতির কেন্দ্রীয় সহ-সভাপ্রধান অঞ্জন দাস। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) অঞ্জন দাসের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইইউ পর্যবেক্ষক মাইকোলাজ চোলেউইচ ও ভার্জিনি মুলারের সঙ্গে এই বৈঠকে মিলিত হন।
বৈঠকে অঞ্জন দাস নির্বাচনের সামগ্রিক পরিবেশ, প্রচার পর্বের প্রতিবন্ধকতা এবং ভোটগ্রহণ প্রক্রিয়ার নিজস্ব অভিজ্ঞতা তুলে ধরেন। বিশেষ করে গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে নির্বাচনের স্বচ্ছতা এবং ফলাফল-পরবর্তী পরিস্থিতি সম্পর্কে তাঁদের পর্যবেক্ষণ আন্তর্জাতিক প্রতিনিধিদের সামনে উপস্থাপন করেন। তিনি ভবিষ্যতে আরও অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনী ব্যবস্থা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
মতবিনিময় সভায় আন্তর্জাতিক পর্যবেক্ষকদের ভূমিকা এবং বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের সক্ষমতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। অঞ্জন দাস বলেন, “জনগণের প্রকৃত ম্যান্ডেট ও গণতান্ত্রিক অধিকার সুরক্ষায় নির্বাচনী প্রক্রিয়াকে আরও শক্তিশালী ও জবাবদিহিমূলক করা এখন সময়ের দাবি।” তিনি ভবিষ্যতে একটি টেকসই গণতান্ত্রিক কাঠামো বজায় রাখার জন্য আন্তর্জাতিক মহলের সক্রিয় পর্যবেক্ষণ ও সহযোগিতার প্রয়োজনীয়তা উল্লেখ করেন।
বৈঠকে অঞ্জন দাসের সঙ্গে আরও উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের নির্বাহী সমন্বয়কারী পপি রাণী সরকার, জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক তাকবীর হোসেন, গণসংহতি আন্দোলন সোনারগাঁও উপজেলার আহ্বায়ক মোমেন হাসান প্রান্ত এবং ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সদস্য রাইদুল ইসলাম সাকিবসহ স্থানীয় নেতারা।

লোড হচ্ছে...