নারায়ণগঞ্জ
বন্দরে দিনদুপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
NewsView5

নিউজভিউ ডেস্ক
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনগঞ্জ শান্তিনগর এলাকায় দুর্বৃত্তদের হামলায় মাকসুদুর রহমান জুয়েল (৪০) নামে এক ড্রেজার ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ মে) দুপুরে শীতলক্ষ্যা নদীর পাড়ে এ ঘটনা ঘটে।
নিহত জুয়েল শান্তিনগর এলাকার মৃত তাজুল ইসলামের ছেলে। স্থানীয়দের ভাষ্য, পূর্ব বিরোধের জেরে একদল সন্ত্রাসী তাকে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।
পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্বজনদের অভিযোগ, এলাকায় ড্রেজার ব্যবসার নিয়ন্ত্রণ ও মাদক কারবার নিয়ে দীর্ঘদিন ধরে কয়েকজনের সঙ্গে জুয়েলের বিরোধ চলছিল। মাদক ব্যবসায় বাধা দেওয়ায় ক্ষুব্ধ হয়ে প্রতিপক্ষ পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে দাবি তাদের।
ঘটনার পর মদনগঞ্জ ফাঁড়ি ও বন্দর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যার ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এ বিষয়ে বন্দর থানার ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করছে। পাশাপাশি এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়াও চলমান রয়েছে।

লোড হচ্ছে...