জাতীয়
বন্ধ কারখানায় বিনিয়োগ টানতে রোড শো করবে সরকার
NewsView5

নিউজভিউ ডেস্ক
দেশের বন্ধ ও লোকসানী সরকারি শিল্পপ্রতিষ্ঠানগুলোতে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে শিগগিরই একটি রোড শো আয়োজন করা হবে এবং চলতি মাসের মধ্যেই এ সংক্রান্ত সব প্রস্তুতি শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত ‘শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কারখানা চালু ও ব্যবস্থাপনা’ বিষয়ক এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি হাসান শিপলু জানান, শিল্প মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা সভায় বন্ধ ও অলাভজনক কারখানাগুলোর বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ, সম্ভাবনা এবং পুনরুজ্জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন।
সভায় প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের দ্রুত বন্ধ কারখানা পুনরায় চালুর কার্যকর উদ্যোগ গ্রহণের পাশাপাশি লোকসানী প্রতিষ্ঠানগুলোকে লাভজনক করার উপায় খুঁজে বের করার নির্দেশ দেন। একই সঙ্গে এসব প্রতিষ্ঠানে দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় কর্মকর্তারা জানান, বন্ধ ও অলাভজনক কারখানাগুলোর ভবিষ্যৎ কার্যক্রম নির্ধারণে বিশেষজ্ঞ কমিটির সুপারিশ গ্রহণের প্রক্রিয়া চলমান।
সভায় বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন।

লোড হচ্ছে...