আদালতরূপগঞ্জ
বর্জ্য ব্যবস্থাপনার ব্যর্থতায় হাশেম ফুডসকে ২ লাখ টাকা জরিমানা
NewsView

নিউজ ভিউ
পরিবেশ দূষণ রোধে কঠোর অবস্থান নিয়েছে নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তর। এরই অংশ হিসেবে অভিযান চালিয়ে রূপগঞ্জের আউখার এলাকায় অবস্থিত হাশেম ফুডস লিমিটেডকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (৭ ডিসেম্বর) নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার মুহাম্মদ মারজানুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। কর্তৃপক্ষ জানায়, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা ২০২১-এর বিধান লঙ্ঘন করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এই জরিমানা আদায় করা হয়েছে।
অভিযানে রূপগঞ্জ থানা পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন। পরিবেশ অধিদপ্তর নিশ্চিত করেছে, পরিবেশদূষণকারী কারখানা ও প্রকল্পগুলোর বিরুদ্ধে এ ধরনের অভিযান নারায়ণগঞ্জ জেলায় নিয়মিতভাবে পরিচালিত হবে।

লোড হচ্ছে...