নারায়ণগঞ্জসদর
জল্লারপাড় লেকের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
NHP NewsView

নিউজভিউ
নগরীর জল্লারপাড় এলাকায় সিটি পার্ক লেকে গোসল করতে নেমে প্রাণ হারিয়েছে দুই শিশু। সম্পর্কে তারা আপন ভাই। শনিবার (১৮ এপ্রিল) মধ্যরাতে লেকের পানি থেকে তাদের নিথর দেহ উদ্ধার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেনে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আব্দুল মান্নান।
নিহত দুই শিশুর নাম আল আমিন (১০) ও ইব্রাহিম (৮)। তারা সিরাজগঞ্জ জেলার দত্তকান্দি গ্রামের রিকশাচালক শাহ আলমের ছেলে। তারা পরিবারের সাথে সদর উপজেলার কাশিপুর খিলমার্কেট এলাকায় আলমাস মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করত।
পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে দুই ভাই জল্লারপাড় লেকের পাশের মেলায় যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়। সন্ধ্যা পেরিয়ে রাত গভীর হলেও তারা বাড়িতে না ফেরায় স্বজনদের উদ্বেগ বাড়ে। গভীর রাত পর্যন্ত বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে লেকের পাড়ে শিশুদের জুতা ও পাঞ্জাবি পড়ে থাকতে দেখেন তাদের বাবা-মা। তাদের আহাজারিতে স্থানীয়রা জড়ো হয়ে লেকের পানিতে তল্লাশি শুরু করেন।
রাত সাড়ে ১২টার দিকে একে একে আল আমিন ও ইব্রাহিমের মরদেহ উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে তাদের নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আব্দুল মান্নান জানান, লেকে গোসল করতে নেমে তারা গভীর পানিতে তলিয়ে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

লোড হচ্ছে...