নারায়ণগঞ্জ
শিক্ষার্থীদের আন্দোলনের পর দেওভোগ মাদ্রাসায় নতুন অধ্যক্ষ
NewsView5
.jpg)
নিউজভিউ ডেস্ক
নারায়ণগঞ্জের দেওভোগে অবস্থিত জামিয়া আরাবিয়া দারুল উলুম মাদ্রাসার অধ্যক্ষ আবু তাহের জিহাদী স্বেচ্ছায় পদত্যাগ করেছেন বলে দাবি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হিসেবে মাদ্রাসার নতুন অধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন দেওভোগ পানির ট্যাংকি জামে মসজিদের খতিব ও ইমাম মাওলানা মোহাম্মদ শফিউদ্দিন।
শনিবার (১১ জুলাই) রাতে মাদ্রাসার ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ ও শিক্ষার্থীদের একাংশের সঙ্গে বৈঠক করেন সাবেক ছাত্রদল নেতা জাকির খান। বৈঠক শেষে জাকির খানের পক্ষে ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি দিদার খন্দকার অধ্যক্ষ পরিবর্তনের ঘোষণা দেন।
এর আগে শনিবার সকালে এবং গত ৫ জুলাই অধ্যক্ষ আবু তাহের জিহাদীর পদত্যাগের দাবিতে মাদ্রাসা প্রাঙ্গণে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, বর্তমান অধ্যক্ষের নেতৃত্বে মাদ্রাসার শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে নানা অনিয়ম দেখা দিয়েছে। এ কারণে তারা তার পদত্যাগের দাবি জানান। দাবি পূরণ না হলে ক্লাস ও পরীক্ষা বর্জনেরও হুঁশিয়ারি দিয়েছিলেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
পরে রাতে অনুষ্ঠিত বৈঠকে অধ্যক্ষ পরিবর্তনের ঘোষণা দেওয়া হয়। এতে উপস্থিত শিক্ষার্থীদের একাংশ নতুন অধ্যক্ষকে স্বাগত জানান।
তবে অধ্যক্ষ আবু তাহের জিহাদীর পদত্যাগের বিষয়ে তার বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

লোড হচ্ছে...