সারা দেশ
ছাতকে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত ৪০
NewsView6

ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনায় দেশীয় অস্ত্র ও ইটপাটকেলের ব্যবহার করা হয়েছে। ছবি ভিডিও থেকে নেওয়া
নিউজভিউ ডেস্ক
ছাতকের উত্তর খুরমা ইউনিয়নের আমেরতল গ্রামে দুই পক্ষের সংঘর্ষে ৪০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ২৯ জনকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৯ জনকে ছাতক হাসপাতালে ও দুই জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
গতকাল শনিবার সকালে আধিপত্য বিস্তার নিয়ে গ্রামের অ্যাডভোকেট মনির উদ্দিন ও কফিল উদ্দিন পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনায় দেশীয় অস্ত্র ও ইটপাটকেলের ব্যবহার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উভয় পক্ষের মধ্যে বিগত দিন আরো একাধিক সংঘর্ষের ঘটনা ঘটেছে। থানা ও আদালতে রয়েছে উভয় পক্ষের একাধিক মামলা। মামলার আসামি কফিল উদ্দিনের ভাই ফয়সাল আহমদ দীর্ঘদিন আদালতে হাজিরা না দিয়ে পলাতক ছিল। ঈদ উপলক্ষ্যে শুক্রবার নিজ বাড়িতে আসার পর প্রতিপক্ষের লোকজন তাকে ধাওয়া করে। এ নিয়ে বিকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থান নিলে এলাকার গণ্যমান্যরা তাৎক্ষণিক দুই পক্ষকে সংঘর্ষে জড়াতে নিষেধ করেন। কিন্তু শনিবার সকালে উভয় পক্ষের লোকজন আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে।
ছাতক থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পূর্ববিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। বর্তমানে গ্রামের পরিস্থিতি শান্ত রয়েছে।

লোড হচ্ছে...