আন্তর্জাতিক
ইসরাইলে গেলেন নরেন্দ্র মোদি
NewsView

নিউজভিউ ডেস্ক
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইসরায়েলে পৌঁছেছেন, যা দেশটিতে তার দ্বিতীয় সফর। হিন্দু জাতীয়তাবাদী এই প্রধানমন্ত্রীর আমলে দুই দেশের সম্পর্ক আরও গভীর হয়েছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর এর দপ্তর জানিয়েছে, “ইসরায়েল ও ভারতের মধ্যে একটি বিশাল জোট রয়েছে, এবং আমরা সব ধরনের সহযোগিতা নিয়ে আলোচনা করতে যাচ্ছি।”
গত বছর, ইসরায়েল ও ভারত পারস্পরিক বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে একটি বিনিয়োগ চুক্তি স্বাক্ষর করে। এটি সম্পন্ন হয় ইসরায়েলের কট্টর-ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ–এর নয়াদিল্লি সফরের সময়।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল ৩.৯ বিলিয়ন মার্কিন ডলার, আর বর্তমান পারস্পরিক বিনিয়োগের পরিমাণ প্রায় ৮০০ মিলিয়ন ডলার।
মোদির এই সফর এমন সময়ে হচ্ছে, যখন গাজায় ইসরায়েলের চলমান যুদ্ধ অব্যাহত রয়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে সেখানে অন্তত ৭২,০৭৩ জন নিহত এবং ১,৭১,৭৫৬ জন আহত হয়েছেন। সূত্র: আল-জাজিরা

লোড হচ্ছে...