নারায়ণগঞ্জসদর
ফতুল্লায় কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, যুবক আটক
NHP NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জের ফতুল্লায় এক কিশোরীকে ঘরে ডেকে নিয়ে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (৬ মার্চ) রাতে ফতুল্লার ধর্মগঞ্জ ঢালীপাড়া এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
আটককৃতর নাম সোহেল (৩০)। সে ফতুল্লার ধর্মগঞ্জ ঢালীপাড়া এলাকার আলী মিয়ার বাড়ির ভাড়াটিয়া আকন মিয়ার ছেলে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, অভিযুক্ত সোহেল এবং ভুক্তভোগী কিশোরীর পরিবার একই বাড়িতে পাশাপাশি কক্ষে ভাড়া থাকেন। কিশোরীর মা স্থানীয় একটি পোশাক কারখানায় কর্মরত। গত বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে মা কর্মস্থলে চলে গেলে ফাঁকা বাড়িতে বেলা ১২টার দিকে কৌশলে কিশোরীকে নিজের কক্ষে ডেকে নেন সোহেল। সেখানে প্রবেশের পরপরই মুখ চেপে ধরে তাঁকে জোরপূর্বক লাঞ্ছিত করার চেষ্টা করা হয়। এ সময় কিশোরীর চিৎকারে ধস্তাধস্তির একপর্যায়ে সে কক্ষ থেকে পালিয়ে আসতে সক্ষম হয়।
ঘটনার দিন আতঙ্কে বিষয়টি কাউকে না জানালেও শুক্রবার কিশোরী তাঁর মাকে বিস্তারিত খুলে বলে। বিষয়টি জানাজানি হলে তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেওয়া হয়। পরে ফতুল্লা মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত সোহেলকে হেফাজতে নেয়।
ফতুল্লা মডেল থানার ওসি আব্দুল মান্নান জানান, এ ঘটনায় ভুক্তভোগী পরিবার বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে। গ্রেপ্তারকৃতকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আজ আদালতে সোপর্দ করা হয়েছে।

লোড হচ্ছে...