নারায়ণগঞ্জ
সমগীতের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ কর্মশালা শুরু শনিবার
NewsView

নিউজভিউ
‘দেখব এবার জগৎটাকে’ প্রতিপাদ্যে সমগীতের শিশু-কিশোর সংগঠন গঙ্গাফড়িংয়ের আয়োজনে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ কর্মশালা শুরু হচ্ছে শনিবার (১৩ জুন)। সপ্তাহের শুক্র ও শনিবার দুই মাস চলবে এই আয়োজন। নারায়ণগঞ্জের ডন চেম্বারে অবস্থিত স্টুডিও নৈরূপ্যে নেওয়া হবে ক্লাস। এ তথ্য জানিয়েছে সংগঠনটি।
সূত্র জানায়, প্রশিক্ষণের বিষয় হিসেবে থাকবে— স্ক্রিপ্ট রাইটিং, সিনেমাটোগ্রাফি, সম্পাদনা ও পরিচালনা। প্রশিক্ষক- হাসান জাফরুল বিপুল, শাহাদাত হোসেন এবং জেরিন সেতু।
প্রশিক্ষণার্থীদের জন্য ক্যামেরা ও প্রয়োজনীয় যান্ত্রিক সহযোগিতা দেবে গঙ্গাফড়িং। ক্লাস শেষে প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে নির্মিত হবে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এছাড়া প্রত্যেক শিক্ষার্থীর জন্য শর্টফিল্ম তৈরির সুযোগ থাকবে। আগ্রহীদের ০১৬৩৩৭২৩৮৫৭ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
সংগঠকরা জানান, নতুন প্রজন্মের শিশু-কিশোরদের চলচ্চিত্র বিষয়ে ধারণা দেওয়ার লক্ষ্যে তাদের এই উদ্যোগ।

লোড হচ্ছে...