নারায়ণগঞ্জসদর
শীতার্ত মানুষের পাশে ‘আমরা নারায়ণগঞ্জবাসী’
NewsView

নিউজ ভিউ
শীতে যখন বিপর্যস্ত জনজীবন, ঠিক তখনই আর্তমানবতার সেবায় এগিয়ে এসেছে নারায়ণগঞ্জের সুপরিচিত সামাজিক সংগঠন “আমরা নারায়ণগঞ্জবাসী”। সংগঠনের নিয়মিত সেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে শহরের অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিতে শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয়। শনিবার (২৭ ডিসেম্বর) সকালে স্থানীয় আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে পাঁচ শতাধিক শীতার্ত মানুষের হাতে এই ভালোবাসার উপহার হিসেবে কম্বল তুলে দেওয়া হয়।
আয়োজিত এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূরউদ্দিন আহমেদ। তিনি সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি যারা দূর-দূরান্ত থেকে কষ্ট করে এই সহায়তা নিতে এসেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠন সবসময় দুঃস্থ মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও নাগরিক সমস্যা সমাধান ও আর্তমানবতার সেবায় নিরলসভাবে কাজ করে যাবে। এই প্রচণ্ড শীতে কেউ যেন কষ্টের শিকার না হয়, সেজন্য সমাজের বিত্তবানদেরও নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।”
সংগঠনের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন মন্টুর পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুল কুদ্দুস আজাদ, কুতুবউদ্দিন আহম্মদ, হাজী রমজানুল রশীদ, বীর মুক্তিযোদ্ধা নূর হোসেন মোল্লা ও হাজী আব্দুস সাত্তার ভুট্টো।
এছাড়াও উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক মাহামুদ হোসেন ও আনোয়ার হোসেন দেওয়ান, সাংগঠনিক সম্পাদক মো. বদরুল হক, অর্থ সম্পাদক শফিকুল ইসলাম খান, মাকিদ মোস্তাকিম শিপলু, মহিলা বিষয়ক সম্পাদিকা খোদেজা খানম নাসরিন এবং ক্রীড়া সম্পাদক হাজী মো. জাহাঙ্গীর কবির পোকন।
মানবিক এই আয়োজনে আরও অংশ নেন বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুস সামাদ মোল্লা, জাহাঙ্গীর আলম জাগু, জহিরুল ইসলাম মিন্টু, রাজীউদ্দিন আহম্মদ, শহীদুল ইসলাম ফয়সাল, কামাল হোসেন মিলন, তাপস সাহা, মো. ইয়াকুব মিয়া, উত্তম কুমার পান্ডু, মো. ইমরান শরীফ, আব্দুল খালেক সিদ্দিকী, মো. ইকবাল শেখ, জাহাঙ্গীর হোসেন খোকা এবং মাহির হাসনাত রিজনসহ সংগঠনের অন্যান্য দায়িত্বশীল নেতারা।
লোড হচ্ছে...