জাতীয়
বাড়ল জ্বালানি তেলের দাম
NewsView

নিউজভিউ ডেস্ক
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়ায় দেশে ভোক্তা পর্যায়ে মূল্য সমন্বয় করেছে সরকার। নির্ধারিত নতুন দাম রোববার (১৯ এপ্রিল) থেকে কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সাথে সামঞ্জস্য রাখতে এ মূল্য সমন্বয় করা হয়েছে।
সমন্বয়কৃত নতুন মূল্য অনুযায়ী ডিজেল প্রতি লিটার ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকায় বিক্রি করা হবে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এর আগে ৩১ মার্চ জ্বালানি তেলের দাম না বাড়িয়ে পূর্বের মতো এপ্রিল মাসেও একই রাখা হয়েছিল। তখন প্রতি লিটার ডিজেলের দাম ১০০ টাকা, কেরোসিন ১১২ টাকা, পেট্রোল ১১৬ টাকা এবং অকটেনের দাম প্রতি লিটার ১২০ টাকা বহাল ছিল।

লোড হচ্ছে...