নারায়ণগঞ্জ
ঈদে ফাঁকা নারায়ণগঞ্জ ও মহাসড়ক, নিরাপত্তা জোরদার করেছে র্যাব
NHP NewsView

নিউজভিউ
পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে নাড়ির টানে বাড়ি ফিরছে মানুষ। ফলে ধীরে ধীরে ফাঁকা হয়ে পড়ছে শিল্পনগরী নারায়ণগঞ্জ ও এর আশপাশের এলাকা। এই সুযোগে ফাঁকা শহর ও মহাসড়কে চুরি ছিনতাই ও ডাকাতি রোধে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র্যাব-১১।
বৃহস্পতিবার (১৯ মার্চ) র্যাব-১১ এর পক্ষ থেকে জানানো হয় ঈদুল ফিতর উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন আবাসিক এলাকা ও মহাসড়কে বিশেষ নিরাপত্তা টহল ও চেকপোস্ট বসানো হয়েছে। ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং ফাঁকা বাড়িতে চুরির ঘটনা রুখতে র্যাবের চৌকশ দলগুলো দিনরাত মাঠে কাজ করছে।
র্যাব জানায় মহাসড়কগুলোতে ডাকাতি প্রতিরোধে বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে। এর পাশাপাশি দেশজুড়ে চুরি ছিনতাই ডাকাতি ধর্ষণ ও খুনের মতো অপরাধ দমনে র্যাব-১১ এর নিয়মিত আভিযানিক কার্যক্রমও অব্যাহত রয়েছে। সাধারণ মানুষের উৎসবের আনন্দ যেন কোনোভাবেই বিঘ্নিত না হয় সে লক্ষ্যেই এই কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।
জনসাধারণের জানমালের নিরাপত্তায় র্যাবের এই তৎপরতা ঈদের ছুটি শেষ না হওয়া পর্যন্ত নিয়মিতভাবে চলবে বলে বাহিনীর পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

লোড হচ্ছে...