রাজনীতি
এনসিপি থেকে তনুকে সাময়িক অব্যাহতি
NewsView

নিউজভিউ
সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় সদস্য আহমেদুর রহমান তনুকে দলের যাবতীয় দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে কেন তাঁকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করেছে দলটির হাইকমান্ড।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে এই শাস্তিমূলক ব্যবস্থা কার্যকর করা হয়। এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযুক্ত সদস্যকে আগামী তিন কার্যদিবসের মধ্যে শৃঙ্খলা কমিটির প্রধান বরাবর লিখিত ব্যাখ্যা জমা দিতে হবে।
এ বিষয়ে আহমেদুর রহমান তনু তাঁর প্রাথমিক প্রতিক্রিয়ায় জানান, সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের উদ্যোগে গঠিত রাজনৈতিক সংলাপভিত্তিক প্ল্যাটফর্ম ‘অলটারনেটিভস’-এর সঙ্গে যুক্ত থাকায় সম্ভবত তাঁর বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি আরও জানান, অব্যাহতির চিঠিটি হাতে পাওয়ার পর তিনি বিস্তারিত ও আনুষ্ঠানিক বক্তব্য প্রদান করবেন।

লোড হচ্ছে...