নারায়ণগঞ্জসদর
শক্তি প্রদর্শন করলেন রনি, ৭ নভেম্বরের চেতনায় বিশাল শোডাউন
NewsView

মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে নারায়ণগঞ্জ জেলা যুবদল এক বিশাল শোডাউনের মাধ্যমে নিজেদের সাংগঠনিক শক্তি প্রদর্শন করেছে। জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির উদ্যোগে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে লিংক রোডের সাইনবোর্ড এলাকা থেকে শুরু হওয়া র্যালিটি লিংক রোডের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এই কর্মসূচিতে যুবদলের পাশাপাশি বিএনপি, মহিলা দল এবং ছাত্রদলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। বিভিন্ন এলাকার যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে এই বর্ণাঢ্য র্যালিতে যোগ দেন।
নেতাকর্মীরা এসময় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনাকে বুকে ধারণ করে স্লোগানে স্লোগানে রাজপথ মুখর করে তোলে। কর্মসূচির মাধ্যমে ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরা হয়।

লোড হচ্ছে...